গোপীবল্লভপুরে পথ অবরোধ করে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এ বছর হয়নি । একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্যের উচ্চশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে গত বৃহস্পতিবার।এর পর শুক্রবার ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয় ।তারপরেই বিক্ষোভ শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের পাঁচকাহনিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৮৯ জন ছাত্র-ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ১৫৫ জন পাস করেছে, ৩৪ জন ছাত্র-ছাত্রী পাস করে নি।
ফেল করা ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে লিখিতভাবে জানিয়েছে কেন তারা ফেল করেছে ।ফেল করা ছাত্র পূর্ণ চন্দ্র বারিক বলেন মাধ্যমিকে আমি ভালো ভাবে পাশ করেছি ,একাদশ শ্রেণিতে পাশ করেছি তা সত্ত্বেও আমাকে ফেল করা হয়েছে কিসের ভিত্তিতে ফেল করানো হয়েছে তা জানতে চেয়ে প্রধান শিক্ষককে আমি লিখিতভাবে জানিয়েছি ।
কিন্তু আমার মত ফেল করা ৩৪ জন ছাত্র-ছাত্রী প্রধান শিক্ষক কে জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি ।তাই বাধ্য হয়ে সোমবার পাঁচকাহানিয়া এলাকায় ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি বলে ফেল করা ছাত্র ছাত্রীদের অভিযোগ। প্রধান শিক্ষক এসে আমাদের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব বলে ছাত্র-ছাত্রীরা জানান।
ছাত্র-ছাত্রীদের পথ অবরোধের ফলে উড়িষ্যা ঝাড়খন্ড বাংলার সংযোগকারী রাস্তায় সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে রাস্তার দুই ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে গোপীবল্লভপুর থানার পুলিশ ।পুলিশ ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করছে ।কিন্তু প্রধান শিক্ষক না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে বলে ফেল করা ছাত্র ছাত্রীরা জানান ।যার ফলে ওই এলাকায় স্তব্ধ যানবাহন চলাচল। তাই নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন।

Post a Comment